কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

0

 

কালীগঞ্জ (ঝিনাইদহ ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামে জলিল হোসেনের বাড়িতে গাছকাটার কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্টে শাহজাহান আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।শাহজাহান আলী উপজেলার বিনোদপুর গ্রামের মৃত দুলাল মন্ডলের ছেলে ।

শাহজাহান আলী একজন গাছকাটা শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার তিনি রাকড়া গ্রামের জলিল হোসেনের বাড়িতে গাছ কাটার কাজ করতে যান ।গাছ কাটার সময় গাছের ডাল বিদ্যুতের তারের ওপর পড়লে গাছের সংস্পর্শে থাকা শাহাজাহান আলী গুরুতর আহত হন ।

স্থানীয়রা ও জলিল হোসেনের বাড়ির লোকজন তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেলক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।