এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম চালিয়েছে নগর যুবদল

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পর এবার ভৈরব নদে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম চালিয়েছে নগর যুবদল। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে চলমান ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে উৎসাহ জোগাতে জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এই কাজে অংশগ্রহণ করে। এতে নগর যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় আনছারুল হক রানা বলেন, ডা. সাদিয়া মনোয়ারা ঊষার মহতী ও মানবিক উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিতেই যুবদল এই কাজে অংশ নিয়েছে। ভৈরব নদকে তার স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই কাজে অংশগ্রহণের নির্দেশ দেন। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক ইয়াসির আরাফাত, আনোয়ার পারভেজ, জেলা যুবদলের সদস্য পলাশ মাহমুদ ও নূর ইসলাম বাবলু, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরানুর হক চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তুষার আহমেদ টগর, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুন্না প্রমুখ।