ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, কয়েকটি শহরে বিস্ফোরণ

0
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ।। ছবি: সংগৃহীত

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এরপরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তেহরান, তাবরিজ ও ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে। মধ্যাঞ্চলীয় শহর কারাজের কাছেও বিস্ফোরণের শব্দ পাওয়ার খবর রয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে জানায়, “কিছুক্ষণ আগে ইসরায়েলি বিমানবাহিনী পশ্চিম ও মধ্য ইরানে ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।”

তেহরানের বিমানবন্দর বন্ধ

হামলার পরপরই ইরান তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বিমানবন্দরটি কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিলে পুনরায় চালু হয়েছিল।

তেহরান অগ্নিনির্বাপণ বিভাগের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার ভোরে রাজধানীর পশ্চিমাঞ্চলে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইরানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়নি।

হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।