অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয় দফা অস্ত্রোপচার সম্পন্ন

0
মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর জীবন যুদ্ধে লড়ছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি।। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক ॥ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয় দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

কিছুদিন আগে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। এরপর গত ১৬ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর প্রথম অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চেন্নাইয়ে নেওয়া হয় এবং সেখানে গত মার্চ মাসে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতে তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাঁকে আবারও ভারতে যেতে হয়।

ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘তৃতীয় অস্ত্রোপচার, জীবন সুন্দর তানিয়া।’ তাঁর এই পোস্টে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন। এর আগে গত ৪ মার্চ এক ফেসবুক লাইভে নিজের অসুস্থতা নিয়ে বিস্তারিত জানিয়েছিলেন তিনি। বর্তমানে চেন্নাইয়ের হাসপাতালেই তাঁর পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে।