বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

0

বাগেরহাট সংবাদদাতা, লোকসমাজ : বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী।

ঘটনা নিশ্চিত করেছেন কাটাখালি হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ

তিনি জানান, মোংলা থেকে তিন মোটরসাইকেল আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে নিহত তিনজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।