শার্শায় বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

0
ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমান। বুধবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমান বলেন,দলের জন্য নয় মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। তিনি বলেন বিএনপি, জামায়াতসহ সকল সুনাগরিককে সাথে নিয়ে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসান, নায়েবে আমির তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাও.ইউছুপ আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, আব্দুল কুদ্দুস, আহম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল হক, কৃষি অফিসার দিপক কুমার সাহা , সমবায় অফিসার আব্দুর রাশেদ, প্রাণিসম্পদ অফিসার তপু কুমার সাহা, শার্শা উপজেলা পল্লী বিদ্যুৎ ডিজিএম দেবাশীষ চক্রবর্ত্তী, মৎস্য অফিসার পলাশ কুমার বালা, মাধ্যমিক শিক্ষা কোঅর্ডিনেটর এম নূরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার বীনা রানী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান ই গুলশানসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, বেতনা নদী ও অবৈধ দখলকৃত খাল অবমুক্ত, এলাকায় চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী, চুরি, ছিনতাই, কর্মকাণ্ড প্রতিরোধ, এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে ব্যাপক আলোচনা হয়।