ওয়ারেন্টভুক্ত আসামি এনসিপি নেতা শোয়ায়েব যশোরে আটক

0
ওয়ারেন্টভুক্ত আসামি এনসিপি নেতা শোয়ায়েব যশোরে আটক।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার।। যশোরে মারামারি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এনসিপি নেতা শোয়ায়েব হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত পৌনে ৯টার দিকে শহরের ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে আটক করা হয়। আটক শোয়ায়েব হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের ওসি মো. মঞ্জুরুল হক ভূঞা জানান, ২০২০ সালের মারামারি মামলায় তাকে ২ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থ দণ্ড অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করে আদালত। এই মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত। ওই ওয়ারেন্টে তাকে আটক করে কোতয়ালি পুলিশ।

পরে কোতয়ালি পুলিশ ডিবি অফিসে তাকে নিয়ে আসে।