দুই সহোদর হতাহত চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে 

0

স্টাফ রিপোর্টার।। যশোর সদরের ডাকাতিয়া গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে দুই ভাই হতাহত হয়েছেন। জমির বিরোধে সোমবার বিকেল ৫টার কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত মঈনুদ্দিন (২৫) ও  আহত জামিল হোসেন (৩৫) ওই গ্রামের আজিজ মোল্লার ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি  আবুল হাসনাত জানান, মঈনুদ্দিনকে ছুরিকাঘাতের সময় জামিল ঠেকাতে এসে হামলার শিকার হন। ছুরিকাহত দুই ভাইকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ছোট ভাই মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত বড় ভাইয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক খুলনায় স্থানান্তর করেছেন।

তিনি আরও জানান, ঘটনায় অভিযুক্ত আশিক হোসেন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।