এখন সুযোগ এসেছে, সু-সমাজ গড়তে সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান- জেলা প্রশাসকের

0

বেনাপোল (যশোর)প্রতিনিধি ॥ ঢাকাস্থ বেনাপোল সমিতির ৫ জন সদস্য বেনাপোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বেনাপোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ জন সভাপতিকে ক্রেস্ট প্রদান করা হয়। রোববার (৮ জুন) সকালে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বেনাপোল সানরুফ অডিটোরিয়ামে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মোঃ আজারুল ইসলাম।

এসময় প্রধান অতিথি বলেন, এখন সময় এসেছে সমাজকে পরিবর্তন করার। এসময় টাকে কাজে লাগাতে হবে। সমাজের সচেতন নাগরিকদের সু-সমাজ গড়তে এগিয়ে আসার আহবান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান।

ঢাকাস্থ বেনাপোল সমিতির সভাপতি এম.এস রেজোয়ান আক্তার শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটন, মোস্তাফিজ্জোহা সেলিম, মফিজুর রহমান সজন, হবিবর রহমান, বেনাপোলের সুধি সমাজ-সহ সমিতির সদস্যগন।