অসহযোগ আন্দোলনে বিভিন্ন স্থানে বিএনপির লিফলেট বিতরণ

0

যশোর : যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহরের মুজিব সড়কসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এছাড়া যশোর সদর উপজেলার হৈবতপুর, কাশিমপুর, চুড়ামনকাটি, ইছালী, ফতেপুর, চাঁচড়া ও দেয়াড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
যশোরের মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি উপজেলা সদরের বিভিন্ন সড়কে ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করে। এছাড়া চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি উপজেলা সদরে, কেশবপুর উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল কেশবপুর পৌর সদরে এবং বেনাপোল পৌর যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ বেনাপোল পৌর সদরে বিভিন্ন সড়কে ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেন।
খুলনা : খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা সদরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে কুষ্টিয়া জেলা বিএনপি আদালত চত্বর আইলচারা বাজার ও করিমপুর বাজার এলাকায়, কুষ্টিয়া জেলা কৃষকদল ত্রিমোহিনী বাজার এলাকায়, কুষ্টিয়া সদর উপজেলার যুবদল খাজানগর এলাকায়, কুমারখালি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল উপজেলা সদরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিট, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদল, চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠন বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে।