খুলনায় তারুণ্যের রোডমার্চ সফলের লক্ষ্যে মনিরামপুরে বিএনপির প্রস্তুতিসভা

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ আগামী ২৬ সেপ্টেম্বর খুলনার তারুণ্যের রোডমার্চ সফলের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় মনিরামপুরে থানা ও পৌর বিএনপির যৌথ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, নিস্তার ফারুক, জুলফিকার আলী ভুট্টো, ভোজগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার দফাদার, ঝাপার আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ, মফিজুর রহমান, সদরের সভাপতি আবদুল গনি মোড়ল, হরিহরনগরের আহ্বায়ক গাজী আবদুস সাত্তার, কুলটিয়ার আহ্বায়ক নাজমুল হক লিটন, হরিদাসকাটির সিরাজুল ইসলাম, ঢাকুরিয়ার মোশাররফ হোসেন টুকু, মশ্বিমনগরের আহ্বায়ক আবদুল খালেক, চালুয়াহাটির যুগ্ম আহাবয়াক রবিউল ইসলাম, খেদাপাড়ার শামছুজ্জামান, খানপুরের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, নেহালপুরের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, হরিচাঁদ মল্লিক প্রমুখ।