ঝিনাইদহে সুদখোর গৌতম ঘোষ গ্রেফতার

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ শহরের অন্যতম সুদখোর গৌতম কুমার ঘোষকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (১৪ জুন) বিকেলে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গৌতম ঝিনাইদহ শহরের পাগলাকানাই কাঠালবাগান এলাকার মৃত শচীন্দ্র নাথ ঘোষের ছেলে।
ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গৌমতের কাছ থেকে ঋণ নিয়ে এক ব্যক্তি তা পরিশোধ করতে ব্যর্থ হলে তাকে আটকে রাখা হয়। মুঠোফোনে খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার ও সুদখোর গৌতমকে গ্রেফতার করে। এ সময় গৌতমের কাছ থেকে স্ট্যাম্প ও একাধিক ফাঁকা চেক জব্দ করা হয়।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শাহিন উদ্দিন জানান, গৌতম ঘোষ বিকাশের মাধ্যমে সুদের কিস্তির টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় বুধবার মামলা হয়েছে।