অনিন্দ্য ইসলাম অমিতের ওপর হামলায় ঘটনায় নড়াইল পৌর বিএনপির নিন্দা

0

নড়াইল অফিস ॥ যশোরে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের ওপর পুলিশের হামলা ও মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নড়াইল পৌর বিএনপির আহবায়ক আজিজুর রহমান,যুগ্ম আহবায়ক সাহিদুর রহমান সাহেদ,পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোহাম্মদ স্বপন,যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন,সাংগঠনিক সম্পাদক মো. শিমুল খান,১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ রিপন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি বরাবরই শান্তিপূর্ণ এবং অহিংস কর্মসূটিতে বিশ্বাস করে। সেই ধারাবাহিকতায় জনতার যৌক্তিক দাবি আদায়ের জন্য অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।