পাইকগাছায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

0

 

পাইকগাছা(খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় বিভিন্ন প্রাতষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে রুই,কাতলাসহ বিভিন্ন প্রজাতির ৫শ’ ১২ কেজি পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, সহকারী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ক্ষেত্র রণধীর সরকারসহ স্থানীয় ব্যক্তিবর্গ। জেলা পরিষদ ও উপজেলা পরিষদের পুকুর, লস্কর দীঘি, সোলাদানা নায়েবের পুকুর, আশ্রায়ণ প্রকল্প, স্কুল, কলেজ, মসজিদ ও মন্দির সহ উপজেলার ৩২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়।