যশোরে রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে ভেঙে দেয়া হলো নতুন বিজয়স্তম্ভ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের মণিহার এলাকায় রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে বৃহস্পতিবার নতুন বিজয়স্তম্ভসহ প্রাচীর ভেঙে দেয়া হয়েছে।
সড়ক ও জনপথ অধিদফতর যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফ মাহমুদ দৈনিক লোকসমাজকে জানান, রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে নতুন বিজয়স্তম্ভসহ প্রাচীরের একাংশ ভেঙে দেয়া হয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে নতুন বিজয়স্তম্ভ ভাঙা হয়। তবে সেখানে বঙ্গবন্ধুর সময় তৈরি করা বিজয়স্তম্ভটি রেখে দেয়া হয়েছে। তিনি বলেন, জেলা পরিষদ ভেঙে ফেলার কাজটি করেছে। এ সময় তারা সড়ক ও জনপথ অধিদফতরের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন।