পাইকগাছায় জেলা পরিষদের সাবেক নারী সদস্যকে মারপিট

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥পাওনা টাকা চাওয়ার অপরাধে খুলনা জেলা পরিষদের সাবেক মহিলা সদস্যকে কাঠ দিয়ে পেটানোর কারণে তার ২টি দাঁত পড়ে গেছে। চেষ্টা করা হয়েছে শ্লীলতাহানি ঘটনানোর । এ ঘটনায় পাইকগাছা থানায় ৮ জনের নামে মামলা হয়েছে। পুলিশ একজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, পাইকগাছার দক্ষিণ সলুয়ার মাজেদ সরদারের মেয়ে নাহার আক্তার ও খুলনা জেলা পরিষদের সদ্য সাবেক মহিলা সদস্য। তিনি তার মোটরসাইকেল চালক আলমগীরের কাছে ১ লাখ ১০ হাজার টাকা পান। এ টাকা চাওয়ার অপরাধে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রামনাথপুর পিচের রাস্তার উপর আলমগীর ও তার সঙ্গীরা নাহারকে বেধড়ক মারপিট ও শ্লীলতাহানি ঘটনোর চেষ্টা করেন। যাতে তার ২ টি দাঁত পড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন ডা. পিজন সরকার। এ সময় তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। ভিকটিম বাদী হয়ে আলমগীরসহ ৮ জনের নামে থানায় মামলা করেছেন। মোশাররফ নামে একজনকে আটক করে জেলহাজতে পাঠিনো হয়েছে ও অন্যদের আটকের চেষ্টা চলছে বলে পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান।