ফুলতলায় প্রয়াত আ.লীগ নেতা জিপ্পীর স্মরণসভা অনুষ্ঠিত

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলায় উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক ও বণিক কল্যাণ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পীর স্মরণে আলোচনা সভা ও তার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দামোদর প্রাইমারি স্কুল মাঠে মরহুমের পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী, জেলা সহ-সভাপতি অ্যাড. রবীন্দ্রনাথ মণ্ডল, বিএমএ সালাম, রফিকুর রহমান রিপন, যুগ্ন সম্পাদক সম্পাদক কামরুজ্জামান জামাল, খালিদিন রশিদী সুকর্ণ, জোবায়ার আহম্মেদ জবা, এমএ রিয়াজ কচি, খারুল আলম, জামিল খান, অসিত বরণ বিশ^াস, শেখ অবু হানিফ, আজিজুর রহমান রাসেল, অমিয় অধিকারী।