করোনা শনাক্তে নমুনা সংগ্রহ বৃদ্ধের মৃত্যু, খাটিয়া না পেয়ে লাশ মাটিতে রেখে জানাজা

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ উপজেলার খানজাপুর গ্রামে ইসরাইল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ সর্দি, জ¦র ও শ^াসকষ্টে মারা গেছেন। মৃত ইসরাইল হোসেন উপজেলার জামাল ইউনিয়নের খানজাপুর গ্রামের বাসিন্দা। কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার বোরহান উদ্দিন জানান, তার শ^শুর গত ৪/৫ দিন ধরে জ¦রে ভুগছিলেন। এছাড়া তার সর্দি ও শ^াসকষ্ট ছিল। গত শুক্রবার বিকেলে ইসরাইল হোসেন জামাইয়ের বাড়িতে আসেন। শনিবার রাতে হঠাৎ শ^াসকষ্ট বেড়ে যায়। এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন মৃত ব্যক্তির সাথে থাকা স্বজনদের বরাত দিয়ে বলেন, চার দিন ধরে তার জ¦র ছিল। ঠান্ডা-কাশিও ছিল এবং তার গলা ব্যথাও ছিল। আমাদের সাথে আগে থেকে কোন প্রকার যোগাযোগ করেনি। গত দুই দিন ধরে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। শনিবার রাত ৯ টার দিকে হাসপাতালে আনার পথে তিনি মারা যান। তিনি আরও জানান, হাসপাতাল থেকেই মারা যাওয়ার এক ঘন্টার মধ্যে তার করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করি। নমুনা ইতেমধ্যে পাঠিয়ে দিয়েছি। এরপর পরিবারের সদস্যদের বুঝিয়ে রবিবার সকালে মৃত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি ইসরাইল লস্করের দাফন সম্পন্ন করেছেন কালীগঞ্জের ৬ আলেম। মসজিদের খাটিয়া ব্যবহারে গ্রামবাসী অস্বীকৃতি জানায়। পরে বাধ্য হয়ে মাটিতে রেখেই তার নামাজে জানাজা পড়ান কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের ঈমাম ফারুক নোমানী। এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা রুহুল আমিন, হাফেজ হেদায়াতুল্লাহ, মাওলানা ইয়াসিন, মাওলানা আতাউর রহমান, হাফেজ শাহজালাল প্রমুখ।