হাদির কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয়।’

ওসমান হাদিকে কবরে শোয়ানোর পর মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়েন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চোখের জল আর ধরে রাখতে পারেননি। কান্নায় কথা হারিয়ে পাশে থাকা একটি ইটের দেয়ালে বসে পড়েন তিনি। নীরবতা আর অশ্রুই তখন তার সব অনুভূতির ভাষা হয়ে ওঠে।

তার বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পরিচালনা করেন। এ সময় কান্না, নীরবতা আর ভারী শোকে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।