শ্যামনগর ফজলুল হক কলেজে সুধী সমাবেশ অনুষ্ঠিত

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদাতা॥ শ্যামনগর সদরে স্থাপিত একে ফজলুল হক এমসিএ কলেজ স্থাপন এবং সরকার কর্তৃক পাঠদানের অনুমোদন পাওয়ায় সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ চত্বরে সুধি সমাবেশের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, মুফতি আব্দুল খালেক। সভাপতিত্ব করেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের কলেজ পরিদর্শক কেএম রব্বানী। প্রধান আলোচন ছিলেন, শ্যামনগর সরকারি সহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম আব্দুর রহমান। অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার হোসেন। উপস্থিত ছিলেন, কালিগঞ্জ পুলিশ সার্কেল কর্মকর্তা আমিনুর রহমান, কালিগঞ্জ রোকেয়া মুনছুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা স ম ওসমান গণি, আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আশেক এলাহী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা বাংলা ও শিল্পি রানী, এনজিও প্রতিনিধি নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের পরিচালক লুৎফর রহমান প্রমুখ।