রামপালে ভোটার তালিকার নিবন্ধন শুরু

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল উপজেলার ভোটার তালিকা হালনাগাদের নিবন্ধন ও ছবি তোলার কার্যক্রম শনিবার থেকে শুরু হয়েছে। উপজেলার সদর ইউনিয়ন পরিষদ থেকে এ কার্যক্রম শুরু করা হয়।
রামপাল উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সাত্তার জানান, এ উপজেলার ১০ ইউনিয়নে হাল নাগাদ নতুন নিবন্ধনের জন্যে মোট ১০ হাজার ৫৩৫ জনকে তালিকাভুক্ত করা হয়েছে । এর মধ্যে রামপাল সদরে ১ হাজার ৫৮৪ জন, মল্লিকেরবেড় ইউনিয়নে ৭৩৩ জন, ভোজপাতিয়ায় ৫৬৭ জন, পেড়িখালীতে ৯৯৩ জন, রাজনগরে ৭৬৯ জন, হুড়কায় ৪৪৩ জন, গৌরম্ভায় ১ হাজার ২২৪ জন, উজলকুড়ে ১ হাজার ৮৪২ জন, বাইনতলায় ১ হাজার ৪২৫ জন ও বাশতলী ইউনিয়নে ৯৬৫ জন। গত শনিবার থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত নিবন্ধনের জন্যে ছবি তোলার কার্যক্রম চলবে।