রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

0
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের এই ভবনটিতে আজ সকালে ভয়াবহ আগুন লাগে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি আবাসিক ভবনে আজ শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত শিশু ও নারীসহ ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

আজ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ওই ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। শুরুতে তিনজনের মরদেহ উদ্ধার করা হলেও পরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত আসবাবপত্রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।