যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক

0
আটক হুমায়ুন কবির তুহিনকে (৪৩)।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নোওয়াপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে (৪৩) আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের টিমের সদস্যরা।

রোববার গভীর রাতে তালবাড়িয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

কোতয়ালি থানা পুলিশের এসআই অনুপ কুমার মন্ডল জানান, হুমায়ুন কবির তুহিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে সরকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত। গত বছরের ১৩ নভেম্বর ভোরে উপশহর পার্ক সংলগ্ন সড়কে রেখে দেওয়া মাগুরা সড়কের একটি বাসে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের সমর্থকরা।

এ ঘটনায় বাস মালিক কোতয়ালি থানায় মামলা করেন। ওই মামলা তদন্তকালে ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া যায়। এ কারণে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের সহায়তায় তাকে বাড়ি থেকে আটক করা হয়। সোমবার ওই মামলায় তাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।