যশোরে এক হাজার শীতার্তের মাঝে ঢাবি ফোরামের শীতবস্ত্র বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফোরাম যশোরের উদ্যোগে কুরআন শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে নব কিশলয় স্কুল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবি ফোরাম যশোরের সভাপতি সাইফুল্লাহ খালিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি ফোরাম যশোরের সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি, সদস্য শেখ সোহেল আহমেদ, রোকন উদ্দিন, আবদুর রাজ্জাক, সোনিয়া ইসলাম, শিউলি হাসান, শহিদুল ইসলাম প্রমুখ।