ফুলতলায় ইউএসএআইডির শিক্ষামেলা অুনষ্ঠিত

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ফুলতলায় ইউএসএআইডির সবাই মিলে শিখি প্রকল্পের উদ্যোগে উপজেলার ডাবুর মাঠে রোববার দিনব্যাপী একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়। মেলার প্রধান লক্ষ্য ছিল প্রচলিত ভুল ধারণা দূর করে প্রতিবন্ধী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর বিদ্যালয়ে অংশগ্রহণ ও একীভূত শিক্ষা নিশ্চিত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক শিক্ষার খুলনা বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধীসহ সকল শিশুর জন্যে শিক্ষা গ্রহণ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডি বাংলাদেশ অফিস অব এডুকেশনের পরিচালক ডেনিস ও টুল। স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের ডেপুটি চিফ অব পার্টি জাকারিয়া রহমান। সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন ও অনুজা মুস্তারীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রুহুল আমিন, পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ও ইউএসএআইডি কমিউনিকেশন্স ম্যানেজার এ ডব্লিউ এম আনিসুজ্জামান, শিক্ষার্থী সামিউল ইসলাম, জিনিয়া ইসলাম সানা, প্রতিবন্ধী রোজা খাতুন প্রমুখ।
উপজেলার ৫৬টি স্কুলের পাঁচশতাধিক শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক ও ইউএসএআইডির প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের পদচারণায় মুখর ছিলো মেলা প্রাঙ্গণ।