ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগ: ৬৫ বছর বয়সী বৃদ্ধকে আটক করল পুলিশ

0
ঝিনাইদহের মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশি হেফাজতে আটক অভিযুক্ত আব্দুল মান্নান।
শিপলু জামান (ঝিনাইদহ​) ॥ ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আজ দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

​পুলিশ ও ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল চার বছরের শিশুটি। এ সময় আব্দুল মান্নান লেবু খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
​বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী শিশুর মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাত্ক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।