ঝিকরগাছায় সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় সাইবার সিকিউরিটি বেস্ট প্রাকটিস ফর অফিস ও উপজেলা পর্যায়ে তারুণ্যের দক্ষতা উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা সংক্রান্ত দিনব্যাপী পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

উপজেলা আইসিটি অফিসার ওহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।