ঝিকরগাছায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ আগামী ১১ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঝিকরগাছা সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) শহিদুল ইসলাম। শনিবার সকালে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, শ্রমিক নেতা জাহাঙ্গীর সরদার, ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন, জেলা যুবলীগের সহসভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন প্রমুখ।