চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত তরিকুল ইসলাম উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মে বুধবার দুপুরে ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা তার মেয়ের বাড়ি রামনগর থেকে একা বাড়ি ফিরছিলেন। পথে ইব্রাহিমপুর উত্তরপাড়ার তরিকুল ইসলাম তাকে সহায়তার কথা বলে সঙ্গে নেয়। পরে মেন্দের মাঠ এলাকায়, ইব্রাহিমপুর পার্কের পেছনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে। সোমবার (২৫ মে) এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল মীমাংসার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।