গোপালগঞ্জে আ’লীগের মিছিলে বাধা: পুলিশের গাড়িতে হামলা, আহত ২

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতাকর্মীদের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকার বুড়িমার গাছতলা এলাকার ব্রীজের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় টহল পুলিশের একটি দল মিছিলে বাধা দিতে গেলে মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এসময় দুই পুলিশ সদস্য আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।