কালীগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

0
ছবি: সংগৃহীত।

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মীর ফারুক (৫০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলিদাপাড়া এলাকায় একটি ভবনের বাসায় ভাড়ায় বসবাস করতেন মীর ফারুক ও তার পরিবার। তিনি সদর উপজেলার চণ্ডিপুর গ্রামের বাসিন্দা।

অভিযোগ রয়েছে, তাদের সাথে সাবলেটে বসবাস করা প্রতিবেশীর ১১ বছরের কন্যা শিশুকে শুক্রবার মধ্যরাতে রাতে ধর্ষণের চেষ্টা করে। পরে শনিবার সকালে শিশুটি তার মায়ের কাছে এ বিষয়ে জানালে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

পরবর্তীতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মীর ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।