কালিয়ায় ৬ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও মালামাল উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলের কালিয়া উপজেলায় গত মাসে জনৈক সালাহ উদ্দীন খানের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। গত ৮ জুন রাতে ৭-৮ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার নদীযারচর মধ্যপাড়ার জাকির মোল্লা ওরফে জেকের আলী (৪৮), একই গ্রামের দীন ইসলাম মোল্লা (৪২), রুপসা থানার আইচগাতি কামার পাড়ার সরজিৎ কর (৪৫), নড়াইল জেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), কালিয়া উপজেলার জোকারচর গ্রামের পারভেজ মৃধা (৩২) ও একই থানার শুক্তগ্রামের মফিজ খান (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়,গত ৮জুন রাত ২টার দিকে ৭-৮ জন ডাকাত দলের সদস্য কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়ার সালাহ উদ্দীন খানের বাড়িতে দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে ।

এ ঘটনায় সালাহ উদ্দীন খান নড়াগাতি থানায় একটি এজাহার দায়ের করেন। মামলা রুজুর পর নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ গত ২ জলাই থেকে ৪ জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের নামে নড়াইল, খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়ার সালাহ উদ্দীন খানের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।