পাইকগাছা-খুলনা সড়কের ওপরের গাছটি কেটে ফেলা হয়েছে

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছা- খুলনা সড়কের ওপর হেলে থাকা খই গাছ অপসারণ করা হয়েছে। বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের প্রচেষ্টায় ও পাইকগাছা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সহযোগিতায় এ খই গাছ অপসারণ করা হয়। দীর্ঘদিন কপিলমুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচীরের সাথে একটি খই গাছ হেলে ছিল। এতে প্রতিনিয়ত ছোটবড় দুর্ঘটনায় ঘটছিল। এ ব্যাপারে নিরাপদ সড়ক চাই-র পক্ষে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। তিনি তাৎক্ষণিক উপজেলা বন কর্মকর্তা প্রবীরকে সরেজমিনে পরিদর্শনে পাঠান। বন কর্মকর্তার রির্পোট অনুযায়ী বুধবার খই গাছের অর্ধেক কেটে ফেলা হয়েছে। ওই কাঠ কপিলমুনি জাফর আওলিয়া মাদ্রসার হেফাজতে রাখা হয়েছে।
ট্রাক চালক মফিজ ও বাস চালক গনেশ বলেন, গাড়ি চলাচলে বড় বাঁধা ছিল এ খইগাছ। এখন আর গাড়ি দুর্ঘটনায় পড়বে না।
পাইকগাছা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, আমি নিজেও দেখেছি ঝুঁকিপুর্ণ গাছ রাস্তার ওপর থাকায় যান চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছিল। সে কারণে খই গাছ অর্ধেক কেটে ফেলা হয়েছে।