আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বেনাপোল সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষার টানে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ মেলার আয়োজন করা হয়। বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে সকাল সাড়ে ১০টায় ভারত ও বাংলাদেশে ভাষাপ্রেমী শ শ মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ভারতের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বনগাঁও অঞ্চলের এমএলএ নারায়ণ গোস্বামী ও বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
ভারতের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ নারায়ণ গোস্বামী, উওর ২৪ পরগণা জেলা পরিষদের সভাপতি বীনা মন্ডল, সাবেক এমপি মমতা ঠাকুর, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি ইলাবাচ্চী , সাবেক বিধায়ক সুরজীত বিশ্বাস , সাবেক এমপি বিশ্বজিৎ দাস, হাবড়া পৌরসভার মেয়র নারায়ণ সাহা। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানান, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, বেনাপোল পৌরসভার মেয়র আলহাজ নাসির উদ্দিন, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত, ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস, শার্শা থানার ওসি মনিরুজ্জামান, শার্শা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কামান্ডার মোজাফ্ফর হোসেন, বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান, যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। এ ছাড়াও, সর্বস্তরের জনগণ এতে অংশ নেন। পরে দুই দেশের জনগণের জন্য উভয় দেশ থেকে মিষ্টি পাঠানো হয়।