মোল্লাপাড়ার কেন্দ্রীয় ঈদগাহের সলিং নির্মাণ কাজের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার॥ যশোর পূর্ববারান্দি মোল্লাপাড়ার কেন্দ্রীয় ঈদগাহ ও জানাজা ময়দানের সলিং নির্মাণ কাজের শুক্রবার (৭ এপ্রিল)  উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আউয়াল হক পিনা, ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ফুলু, যুগ্ম সম্পাদক উসমান গনি মিন্টু, কোষাধ্যক্ষ মিজানুর রহমান,উপদেষ্টা হিরু মল্লিক, কমিউনিটি পুলিশিং ইউনিট (ক) সভাপতি মহাসীন কবীর, চ ইউনিটের সিনিয়র সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সাহিদুর রহমানসহ নেতৃবৃন্দ।