ঝিনাইদহে বিএনপি নেতা আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী পালিত

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব ুবকর সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে দলীয় ও পারিবারিকভাবে কর্মসূচি গ্রহণ করা হয়। শনিবার বাদ জোহর ঝিনাইদহ পৌর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান করে ঝিনাইদহ জেলা বিএনপি। এরপর প্রয়াত নেতার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। তিনি তার পরিবারের খোঁজ খবর নেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, জেলা কৃষকদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, এম শাহাজান আলী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুজ্জামান লাকী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, পৌর বিএনপির সিনিয়র য্গ্মু সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খাঁন মিঠু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক ফিরোজ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান ইপিয়ার উপস্থিত ছিলেন। পারিবারিকভাবে মরহুমের রুহের মাগফেরাত কামনায় নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০০৭ সালের ২৫ জুন সন্ধ্যারাতে বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মুক্তিযোদ্ধা আবু বকরকে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়ে ব্যাপারীপাড়ার নিজ বাসার পাশে হত্যা করে।