শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক দিলেন এমপি

0

যশোরের শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শতাধিক সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। গতকাল সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী শিক্ষার্থীর মধ্যে শেখ আফিল উদ্দিনের দেওয়া এ স্কুল ড্রেস বিতরণ করেন।
শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক।- বিজ্ঞপ্তি