ফকিরহাটে নারীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের ফকিরহাটে গলা ও মুখ বাঁধা অবস্থায় ফরিদা বেগম
(৫৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টায় ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ফরিদা বেগম বারাশিয়া গ্রামের মৃত রবিউল ইসলাম সরদারের স্ত্রী। একমাত্র মেয়ে দিপা শ্বশুর বাড়িতে থাকায় একাই স্বামীর বসতঘরে
থাকতেন ফরিদা বেগম। ফকিরহাট থানার অফিসার ইনচার্জ মো. আলিমুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর মুখ ও গলা গামছা দিয়ে বাঁধা
ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক
কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে
প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে
পুলিশ।