নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া পৌরসভার আয়োজনে নিজস্ব অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, অভয়নগর থানা পুলিশের ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, অভয়নগর থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, রেজাউল ইসলাম রেজা, বিপুল শেখ, মোস্তফা কামাল, তানভির হোসেন তানু, মিজানুর রহমান মোল্যা, শেখ আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু দাউদ।