দিনাজপুরে করোন সন্দেহে আইসোলেশনে ৮ বছরের শিশু

0

লোকসমাজ ডেস্ক॥ দিনাজপুরের বিরামপুরে করোনা সন্দেহে এক শিশুকে (৮) স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে ওই শিশুকে ভর্তি করা হয়। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ডা. সোলায়াম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিশুর শরীরে জ্বর, শ্বাসকষ্ট, সর্দিসহ করোনার সব লণ স্পষ্ট। দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, ওই শিশু দিনাজপুরে আইসোলেশনে ভর্তি হওয়া প্রথম রোগী। ডা. সোলায়মান হোসেন আরো জানান, ওই শিশুর বাড়ি হাকিমপুর উপজেলার ভারতের সীমান্তবর্তী একটি গ্রামে। সাত দিন ধরে ওই শিশু জ্বর, শ্বাসকষ্ট, সর্দিতে আক্রান্ত হয়। শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার রোগততত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এ শিশুর নমুনা পাঠানো হবে।