তালায় সড়কে প্রাণ গেলো দুই গরু ব্যবসায়ীর

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৮ এপ্রিল) সকালে সাতক্ষীরা-খুলনা হাইওয়ে সড়কের কুমিরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– সাতক্ষীরা সদর উপজেলার গোদাঘাটা গ্রামের আহসানউল্লাহর ছেলে ইয়াসিন (৩০) এবং আগরদাঁড়ী গ্রামের কোমর উদ্দিনের ছেলে লাল্টু সরদার (২৮)।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘সোমবার ভোরে ইয়াসিন ও লাল্টু পিকআপ নিয়ে গরু কিনতে যাচ্ছিলেন বাগেরহাট জেলার ফকিরহাটে। কুমিরা বাসস্ট্যান্ডে আসতেই পেছন দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক সজোরে পিকআপটিকে ধাক্কা দেয়। এ সময় পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা উদ্ধার করে ইয়াসিনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং লাল্টুকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তারা মারা যান।’