চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় একটি নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে সিরাজুল ইসলাম (৪২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের মৃত রফি উদ্দীনের ছেলে শান্তি মিয়ার বাড়িতে। সিরাজুল ইসলাম উপজেলার স্বরুপদাহ গ্রামের পূর্বপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শান্তি মিয়া নামের এক ব্যাক্তি একটি ভবন নির্মাণ করছেন। ওই ভবনের পাশেই বিদ্যুতের মেইন লাইনের তার অরক্ষিত ভাবে রয়েছে। রবিবার সকাল থেকে ভবনটির বাইরের পাশে কাজ করছিলেন সিরাজুল ইসলাম। এ সময় একটি কাঁচা বাঁশ বিদ্যুতের তারের সং¯পর্শে যায়। এতে বিদ্যুৎপৃষ্ট হন সিরাজুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।