চুড়ামনকাটিতে গৃহবধূর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটির কমলাপুর উত্তরপাড়ায় মঙ্গলবার (১৯ এপ্রিল) সাবিনা খাতুন(৩২) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের ওয়াসিমের স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
গৃহবধূর স্বামী ওয়াসিম জানান,তিনি পেশায় একজন দিনমজুর। সকালে কাজের জন্য বাড়ি হতে বের হয়ে যান। পরে খবর পান তার স্ত্রী সাবিনা খাতুন নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আতœহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। স্বামী ও সন্তানদের দাবি সাবিনা মানসিক রোগে ভুগছিলেন। ইতঃপূর্বে তিনি কয়েক দফা বাড়ি থেকে চলেও গিয়েছিলেন। পরে তাকে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা বাড়িতে আনেন। তাদের ধারণা মানসিক রোগের কারণেই তিনি আতœহত্যা করতে পারেন। খবর পেয়ে সাজিয়ালী ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে
পাঠিয়েছে। সাবিনার বাপের বাড়ি যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের লাউখালী
গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল মাজিদের মেয়ে।