লোকসমাজ দফতরে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের অন্যতম জনপ্রিয় দৈনিক লোকসমাজ কার্যালয় পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই প্রতিনিধি। বুধবার দুপুরে তারা লোকসমাজ কার্যালয়ে আসেন।

প্রতিনিধি দলে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের মিডিয়া বিশেষজ্ঞ অ্যাজনেস দোকা এবং সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞ ভয়ানিয়া ম্যাদালিনা।

ইইউ প্রতিনিধিদের লোকসমাজ কার্যালয়ে স্বাগত জানান এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। এসময় তারা গণমাধ্যমের ভূমিকা, বর্তমান সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা লোকসমাজের প্রকাশনা শৈলী এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। এসময় লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।