প্রথম ভোট নিজেকেই দেবেন সিপিবির রাশেদ

0
ছবি: রাশেদ খান।

স্টাফ রিপোর্টার ॥ যশোর-৩ আসনে কমিউনিস্ট পার্টি-সিপিবির প্রার্থী রাশেদ খান। ভোটার হওয়ার পর কোনো সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আর প্রথম ভোট নিজেকেই দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাশেদ।

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক রাশেদ চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যশোরের সমন্বয়ক ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে রাশেদ খান বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক নিয়েছেন। তার প্রতীক কাস্তে।

প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিবির তরুণ প্রার্থী রাশেদ বলেন, তিনি ২০১২ অথবা ১৩ সালে ভোটার হন। এরপর ভোট দিতে গেলে তাকে কেন্দ্র থেকে জানানো হয়, তার ভোট দেওয়া হয়ে গেছে। ২০২৪ সালের নির্বাচনে তিনি আর ভোট দিতে যাননি। তাই ভোটার হওয়ার পর তিনি এবার প্রথম কোন জাতীয় নির্বাচনে ভোট দেবেন এবং যেহেতু তিনি নিজেই প্রার্থী তাই ভোটটা নিজেকেই দেবেন।