বাকী ৩ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতার আওতায় থাকা ৩০টি আসনের মধ্যে ফাঁকা রাখা বাকি ৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেলের প্রধান মাহবুব আলম।

তিনি জানান, নেত্রকোনা–২ আসনে ফাহিম পাঠান, মৌলভীবাজার–৪ আসনে প্রীতম দাশ এবং রাজবাড়ী–২ আসনে জামিল হিজাযী এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনে প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার প্রকাশ করা হয়। সেখানে দলের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট চাওয়া হয়।

এই নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে এনসিপি ৩০টি আসনে নির্বাচন করছে। যদিও দলটির মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ছাড়ার পর এনসিপি তাদের আসন সংখ্যা বাড়াতে জামায়াতের সঙ্গে আলোচনাও করেছে।