নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

0

স্টাফ রিপোর্টার ॥ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে ও প্রেসক্লাব যশোরের আয়োজনে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সোমবার (১৯ জানুয়ারি) শেষ হয়েছে।

যশোর পিটিআই অডিটোরিয়ামে রোববার (১৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে যশোর ও নড়াইল জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

দৈনিক আমার দেশ’র ডেপুটি এডিটর সুলতান মাহমুদ অংশগ্রহণকারী সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক দিকনির্দেশনা তুলে ধরেন। প্রথম দিনে (১৮ জানুয়ারি) আলোচনা করেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, পিআইবির সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন, সুবর্ণভূমি সম্পাদক ও আমার দেশের সিনিয়র রিপোর্টার আহসান কবীর, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু এবং নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি মুনির চৌধুরী।