যশোরে এসে মুগ্ধ ইউনেসকোর বাংলাদেশ প্রধান

0

বিশেষ প্রতিবেদক ॥ যশোরে এসে মুগ্ধ উইনেসকোর বাংলাদেশ প্রধান সুসান ভাইজ। রোবাবার রাতে তিনি প্রেসক্লাব যশোরে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তার অভিব্যক্তি ব্যক্ত করেন।

প্রেসক্লাব যশোরে এলে তাকে স্বাগত জানান প্রেসক্লাব যশোরের কর্মকর্তারা। এরপর তিনি ভিআইপি কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় প্রেসক্লাবের কর্মকর্তা ও অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তাকে জানানো হয় যশোর ব্রিটিশ ভারতের প্রথম জেলা। এ জেলা মুক্তযুদ্ধের প্রথম স্বাধীন জেলা। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এ জেলার মানুষ। ফুলের রাজধানী এ জেলা। সবজি ও মাছচাষেও প্রথম যশোর।

সাংবাদিকতার দিক থেকে ঢাকার পরই যশোরের স্থান। শিক্ষা- সংস্কৃতির দিক থেকে যশোরের রয়েছে ঐতিহ্য।
যশোরের ইতিহাস জেনে সুসান ভাইজ অভিভূত হন।

তিনি বলেন, ইউনেসকো সাংবাদিকদের সাথে কাজ করতে চায়। এর অংশ হিসেবে আজ সোমবার থেকে যশোরে নারী সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ হচ্ছে। আগামীতে তারা সাংবাদিকদের নিয়ে কাজ করতে চান।