যশোরে জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা কার্যালয় উদ্বোধন 

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল যশোর জেলা শাখার কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের সিভিল কোর্ট মোড়ে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।

এ সময় মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি মির্জা আখিরুজ্জামান সান্টু, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক এ বি এম আখতারুজ্জামান, জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দীয় সদস্য কাজী জামাল, হালিম রেজা, ক্রীড়া সংগঠক অ্যাড. নজরুল ইসলাম, আনিসুজ্জামান পিন্টু, সোহেল আল মামুন নিশাদ, শাহিদ হোসেন লাল, জয়নাল আবেদীন প্রমুখ