ভারতে অনুপ্রবেশ রুখতে বড় পদক্ষেপের হুঁশিয়ারি মোদির

0
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার জোরদার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে মালদহের সাহাপুর-মালদহ বাইপাস সংলগ্ন মাঠে বিজেপি আয়োজিত ‘পরিবর্তন সংকল্প জনসভা’ থেকে তিনি এই রাজনৈতিক পটপরিবর্তনের ডাক দেন।

মোদি তার ভাষণে আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন, ওডিশা, ত্রিপুরা, আসাম ও বিহারের মতো এবার পশ্চিমবঙ্গও বিজেপিকে বেছে নেবে। ২০২৬ সালে বাংলা থেকে তৃণমূলের শাসনের অবসান ঘটিয়ে বিজেপিই সুশাসন কায়েম করবে এবং উন্নয়নের জোয়ার বইয়ে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আনন্দবাজারের এক প্রতিবেদনে প্রধানমন্ত্রীর এই ঝোড়ো নির্বাচনী প্রচারণার বিস্তারিত উঠে এসেছে।

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে নারী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং স্কুল-কলেজে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। তিনি আরও বলেন যে, পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং দুর্নীতিমুক্ত রাজ্য গড়তে বিজেপির বিকল্প নেই।

উল্লেখ্য, জনসভার আগে প্রধানমন্ত্রী এদিন হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন এবং ৩ হাজার ২৫০ কোটি রুপির বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আগামীকাল রোববার তার হুগলির সিঙ্গুরে টাটাদের সেই ঐতিহাসিক জমিতে জনসভা করার কথা রয়েছে।